• আজ

    ব্রাহ্মণবাড়িয়ায় বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ

    ব্রাহ্মণবাড়িয়ায় বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ অক্টোবর ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

    ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    সদর থানা ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর সড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    তিনি বলেন, তার শরীরে গোলাপি রঙের বোরখা পরিহিত ছিল। নারীর পারিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০