- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২৫ | ৬:২৪ অপরাহ্ণ
সিলেটের জাফলংয়ে জিরো পয়েন্টে পাথর চুরি ও লুটপাট বন্ধ করতে অভিযান চালিয়েছে প্রশাসন।
এসময় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে বিকেল ৪ টা নিনিটে ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, গত কয়েক দিন ধরে জাফলং জিরো পয়েন্ট থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আধাঁরে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবি’র টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেখান থেকে খুঁজে বের করে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো। এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,এখন পর্যন্ত কাউকে পাইনি আইনি প্রক্রিয়া চলমান আছে এবং চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||