• আজ

    মাদক ও পর্নোগ্রাফি মামলায় রাজ ৬ দিনের রিমান্ডে

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২১ | ৬:২৪ অপরাহ্ণ

    মাদকদ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের ফের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন দুপুরে চার দিনের রিমান্ড শেষে রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মাদক মামলার পাঁচদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

    শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। এরপর বনানী থেকে রাজকে গ্রেফতার  করে র‌্যাব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০