- আজ
| ২৪ অক্টোবর ২০২১ | ১:১১ অপরাহ্ণ
ভোলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী মো. ফরহাদ হোসেন টিটব মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে।
নিহত টিটব মুন্সী সদর উপজেলার উওর দিঘলদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঝড়ুমুন্সী বাড়ির বেলায়েত হোসেন মুন্সীর ছেলে।
এ ঘটনায় নিহত টিটব মুন্সীর দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, টিটব মুন্সী ও তার স্ত্রী নুরনাহার বেগমের সঙ্গে প্রায় সময়ই ঝগড়া মারামারি ও হইচই হতো। টিটব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার নামে থানায় একাধিক মাদক, হত্যা, ও ডাকাতি মামলা রয়েছে। তাকে তার দ্বিতীয় স্ত্রী অনেকবার পুলিশে ধরিয়েও দিয়েছিলো।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||