- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ
কক্সবাজারের টেকনাফে অক্টোবর মাসে ৮টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
হোয়াইকক্যং চাকমারকুল উনচিপ্রাং, শামলাপুর লেদা আলিখালি, শালবাগান, জাদিমোড়া ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ অভিযান চালানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, গত অক্টোবর মাসে ৮টি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৬০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান,এসব অভিযানে ২ হাজার ২০৪ পিস ইয়াবা, দেশীয় ৩২লিটার চোলাই মদ, দেশীয় তৈরি এলজি পাঁচটি, একনলা বন্দুক চারটি, রামদা ও কিরিজ ১৪টি উদ্ধারের ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কথিত আল-ইয়াকিন সক্রিয় আট সদস্য রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||