- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২১ | ৭:০৪ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুজিব বাহিনীর কমান্ডার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর-৭১’ সম্মাননা (স্বর্ণপদক) দেবেন নোয়াখালীর বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ-নোয়াখালী মুক্ত দিবসে আগামীকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদক প্রদানসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র। সোমবার (৬ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে-ওবায়দুল কাদেরসহ সাত বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর-৭১’ সম্মাননা প্রদান, স্মৃতি ধরে রাখতে বীর মুক্তিযোদ্ধাদের নামসহ ‘বীর-৭১ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুবর্ণজয়ন্তীতে বিজয়ের আনন্দ র্যালি, মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার দিনব্যাপী এসব অনুষ্ঠান চলবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||