• আজ

    অনুমোদনহীন ওয়াকিটকি বিক্রির মূলহোতা গ্রেপ্তার

    অনুমোদনহীন ওয়াকিটকি বিক্রির মূলহোতা গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৪৭ অপরাহ্ণ

    বৈধ পণ্যের আড়ালে দেশে আসে বিটিআরসির অনুমোদনহীন ওয়াকিটকি। এরপর সেগুলো বিক্রি করা হয় অপরাধী চক্রের কাছে। এসব ওয়াকিটকি ব্যবহার করে চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেন। রাজধানীর ধানমন্ডি থেকে ওয়াকিটকি বিক্রয়কারী চক্রের মূলহোতা মোহাম্মাদ আলী খানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

    শনিবার (১৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকা থেকে ওয়াকিটকি বিক্রয়কারী চক্রের মূলহোতা আলী খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ওয়াকিটকি সেট, দুইটি ব্যাটারি, দুইটি চার্জার ও দুইটি এন্টেনা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওয়াকিটকি বিক্রয় করে আসছেন। বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসেন। এসব ওয়াকিটকি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন অপরাধী চক্রের সদস্যরা।

    আরিফ মহিউদ্দিন বলেন, এসব চক্রের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্তা কমে পাচ্ছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০