- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৬:৩১ অপরাহ্ণ
রাজনীতির কারণে নয়, অপরাধজনিত কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সাথে সাক্ষাৎ করেন।
আইজিপির সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
বিএনপি নেতাকর্মীদের ধড়পাকড় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সঠিক জবাব পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। তবে, আমি বলতে পারি বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় তাদের আটক করা হয়েছে। রাজনীতির সাথে এটার কোন সম্পর্ক নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||