• আজ

    অপহরণ পর মুক্তিপণের দাবিতে নির্যাতন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ

    রহিম বাদশা নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগরীর কোনাবকাড়ি থানার পুলিশ।

    রহিম বাদশা কুড়িগ্রামের উলিপুরের কালপানি বজরা গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বিসিক এলাকায় ভাড়া থেকে সাব-কন্ট্রাকে গার্মেন্টে কাজ করতেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন- আফজাল হোসেন (৪৩), সোহেল রানা (২২), আছাদুল ইসলাম (৩০), মকবুল হসেম রনি (২৯), ও বাবু হোসেন (২০)।

    মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার জাকির হাসান জানান, সাব-কন্ট্রাক্ট কাজের অর্ডার দেওয়ার কথা বলে  রহিম বাদশাকে গত ২৪ আগস্ট নগরীর কোনাবাড়ি থানার কড্ডা এলাকা থেকে অপহরণ করে । পরে অপহরণকারীরা তাকে নির্যাতন করে ভিডিও ধারন করে।

    ওই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবি করে। অত্মীয়রা তিন দফায় বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা প্রদান করে। বাকি টাকার জন্য রহিমকে আরো মারধর করলে শুক্রবার রহিমের স্ত্রী কোনাবাড়ি থানায় মামলা দায়ের করে। মামলার পর তদন্তে নেমে প্রযুক্তির মাধ্যমে পাঁচঘণ্টার মধ্যে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১