- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩ | ৫:২৩ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বেড়েছে গাড়ির সংখ্যা। অফিসগামী যাত্রীদের বাসে ভিড় লক্ষ্য করা গেছে। যানজটও দেখা গেছে কোথাও কোথাও। গতদিনের চেয়েও বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলের।
সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্টন, কাকরাইল, মালিবাগ, মগবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, ফার্মগেট, মহাখালী ও তেজগাঁও এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার অধিকাংশ বাস স্টপেজগুলোতে যাত্রীরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা জেলার ভেতরে ও বাইরে চলাচল করা স্বল্প দূরত্বের বাসগুলোতে যাত্রীর ভিড় ছিল লক্ষ্য করার মতো।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সড়কে বাড়তে দেখা গেছে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। যাত্রীরা বলেছেন, সকাল সকাল কর্মস্থলে যেতেই তাড়াতাড়ি ঘর থেকে বের হয়েছেন তারা।
বাসের পরিবহন শ্রমিকরাও জানালেন, রবিবারের তুলনায় আজ যাত্রীর পরিমাণ অনেক বেশি। আজ অবরোধের কোনো প্রভাব নেই। রাস্তায় জ্যামে পড়তে হচ্ছে।
তবে বিপত্তিতে রয়েছেন দূরপাল্লার বাসের পরিবহন শ্রমিক-চালকরা। অবরোধের আতঙ্কে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসস্ট্যান্ড থেকেই গাড়ি ছাড়তে পারছেন না তারা। এতে করে দৈনিক খরচ মেটাতে ও খাবার টাকা জোগাড় করতে ঋণও করতে হচ্ছে বলেও জানান তারা।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রবিবার থেকে চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||