• আজ

    অবৈধ সংযোগ কাটতে গিয়ে মার খেলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মার্চ ২০২২ | ৪:৩৫ অপরাহ্ণ

    বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রেলওয়ের বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

    আজ সোমবার (৭ মার্চ) সকালে চট্টগ্রাম রেলের পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি সংলগ্ন গোয়ালপাড়াতে এ ঘটনা ঘটে।

    হামলায় রেলওয়ের বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী এনায়েত উল্লাহসহ সাতজন আহত হয়েছেন।

    এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দার।

    তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালপাড়ায় বিদ্যুৎ সংযোগ কাটতে গেলে সেখানকার অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা আমাদের একজন কর্মকর্তাসহ সাত কর্মচারীকে মারধর করে। এতে তারা আহত হলে নেওয়া হয় হাসপাতালে।

    হামলাকারীদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১