• আজ

    অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই: শিক্ষামন্ত্রী

    অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই: শিক্ষামন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

    অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে সবসময় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য থাকে। তাদের সাহসী লেখনীর মাধ্যমে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ হয়।’

    বৃহস্পতিবার (২৫ জাুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করা সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান প্রতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে চট্টগ্রামের সাংবাদিকদের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার কাজ করবে।’

    সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

    সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া ও অঞ্জন কুমার সেন। এছাড়া ভিডিওবার্তা ও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মঈনুদ্দিন নাসের। পরে বিকালে সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১