• আজ

    আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাল ৭ দেশ

    আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাল ৭ দেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২৪ | ১:০৮ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ৭টি দেশের রাষ্ট্রদূত। সোমবার (৮ জানুয়ারি) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তাঁরা নিজ নিজ দেশের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।

    শুভেচ্ছা জানানো দেশগুলো হলো—ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

    রাষ্ট্রদূতেরা গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সাক্ষাত করেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিবর্গ।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান তাঁরা। এ সময় তাঁরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১