• আজ

    আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে গণপরিবহন সংকট

    আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে গণপরিবহন সংকট

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জানুয়ারি ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ও আগত মুসল্লিদের বাড়ি ফেরা কেন্দ্র করে ঢাকার কুড়িল থেকে বিমানবন্দর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ পর বাসের দেখা মিললেও যাত্রীতে ভর্তি থাকে পরিবহনগুলো। এতে ভোগান্তিতে পড়েছে কর্মমুখী মানুষ।

    রোববার (২২ জানুয়ারি) সরেজমিন রাজধানীর মিরপুর থেকে কুড়িল ও বিমানবন্দর সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকে বাড়তি ভাড়ায় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

    এসময় একটা পিকআপ ভ্যানে অনেকজন মানুষ উঠতে দেখা যায়। তাদের মধ্য থেকে কয়েকজন জানায়, সবার গন্তব্য মিরপুর বা তার আশপাশে হওয়ায় এ ভ্যান পেয়ে ভাড়া ঠিক করে উঠে যায় তারা। তারা জানান, রাস্তায় দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার চেয়ে যেকোনো উপায়ে গন্তব্য পৌঁছাতে চান তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১