• আজ

    আগামী তিন দিন বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

    আগামী তিন দিন বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জুলাই ২০২২ | ২:৫২ অপরাহ্ণ

    আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৬ থেকে ৭ জুলাই বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে। এটা বর্ষা মৌসুমের বৃষ্টি। এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। থেমে থেমে বৃষ্টি হবে। এখনকার চেয়ে একটু বেশি বৃষ্টি হবে।

    আজ সোমবার সকাল থেকে পরবর্তা ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

    সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া মোংলা ১৮, সিলেটে ১৬, যশোরে ১৫, চাঁদপুর ও সাতক্ষীরায় ১৪ এবং গোপালগঞ্জ ও পটুয়াখালীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১