- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২৪ | ১:০০ অপরাহ্ণ
রাজধানীর আগারগাঁওয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটি বোঝাই একটি ট্রাক আঘাত করেছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৫ মে) সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন, গতকাল দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে, গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||