• আজ

    আজও গ্যাস সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী

    আজও গ্যাস সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ

    ‘গতকাল দুপুরের আগে নিভু নিভু করে গ্যাস ছিল। দুপুরের পর একেবারেই ছিল না। ইফতার বানানো হয়নি বাসায়। সন্ধ্যার পর আবারও টিমটিমে গ্যাস। কোনোমতে ভর্তাভাত খেয়ে সেহেরি হয়েছে। আজ সকাল থেকে গ্যাস অল্প অল্প ছিল। দুপুরের পর দেখি নেই। আজও বাইরের ইফতার কিনে আনতে হবে।’

    রাজধানীর গ্রিনরোডের সানোয়ার হোসেনের মতো এমন ভোগান্তি আজ সোমবার (৪ এপ্রিল) ঢাকার বেশিরভাগ ঘরেই। রামপুরা, বনশ্রী, মগবাজার, কাঠালবাগান, ওয়েস্ট ধানমন্ডি, মিরপুরসহ আশেপাশের এলাকায় দুপুরের পর গ্যাস নেই।

    বিবিয়ানা আকস্মিক বন্ধ, কারণ অনুসন্ধানে শেভরন

    রায়েরবাজার, মগবাজার ইস্কাটন, মানিকনগর, টিকাটুলিসহ কিছু এলাকায় গ্যাস আছে। তবে চাপ নেই।

    সিলেটের শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় রমজানের প্রথমদিনই ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী৷

    গতকাল একটি কূপ ঠিক করা হয়েছে। ৪ এপ্রিলের মধ্যে আরও তিনটি কূপ ঠিক হওয়ার কথা রয়েছে৷ সব ঠিক থাকলে আজ সন্ধ্যার পর গ্যাসের সরবরাহ বাড়তে পারে।

    কূপগুলো থেকে প্রায় ২১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ছয় কূপের মোট উৎপাদন ক্ষমতা ৪৫০ মিলিয়ন ঘনফুট।

    এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান জানান, আজ সন্ধ্যার মধ্যে আরও তিনটি কূপ উৎপাদনে আসার কথা রয়েছে। এতে সংকট কিছুটা কমে আসবে। তবে একেবারে কেটে যাবে না। সন্ধ্যার পর পরিস্থিতি বোঝা যাবে।

    প্রসঙ্গত, বিবিয়ানার ছয়টি কূপ থেকে গত রবিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

    এ বিষয়ে মঙ্গলবার পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে। রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পন্ন করে দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১