• আজ

    আজও ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

    আজও ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ণ

    মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। তাই বুধবার (১০ এপ্রিল) ও শুক্রবারের (১২ এপ্রিল) ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় টিকিট পাওয়া যাবে।

    মঙ্গলবার (৯ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দু’দিন শুধুমাত্র রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে সেগুলো চলবে না।

    উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে সাতদিনের অগ্রিম টিকিটে যাত্রা শুরু করে ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে।

    রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০