- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪ | ৯:৩২ পূর্বাহ্ণ
ভাঙচুর ও হামলার ঘটনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ইতোমধ্যে স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।
উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এর পর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||