• আজ

    আজ জাতীয় ভোটার দিবস

    আজ জাতীয় ভোটার দিবস

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ

    শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

    ইসির জনসংযোগ শাখা সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

    তিনি বলেন, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগানকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হবে। এদিন বিকেল তিনটায় নির্বাচন ভবনের আয়োজন করা হবে আলোচনা সভা। ভোটার দিবসে প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা।

    খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১