- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান এটি।
শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে তিনি লেখেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
টিকার এই চালান শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||