- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১২ অক্টোবর ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ
প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়। এ দিবসের মূল লক্ষ্য হলো অন্ধত্ব, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং চোখের যত্নের বিষয়ে বিশ্ব জনগোষ্ঠীকে সচেতন করে তোলা।
“আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও” প্রতিপাদ্যকে সাথে নিয়ে এবারের বিশ্ব দৃষ্টি দিবস।
মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ উদাসীন। মানুষ কেন অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার হচ্ছে সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে এবং চোখের যত্নের বিষয়ে নিজের কর্মস্থলে করণীয় সম্পর্কে জানা থাকলে বাংলাদেশে অন্ধত্বের হার অনেক কমতে পারে।
আমাদের দিনের সিংহভাগ সময় কাটে নিজ নিজ কর্মস্থলে। ডিজিটালাইজেশন এর সুবাদে আমাদের অধিকাংশ কার্যক্রম এখন মোবাইল, ল্যাপটপ এবং পিসি নির্ভর। এসব ইলেকট্রনিক্স থেকে বিশেষ ধরনের ব্লু লাইট নিঃসৃত হয় । যেগুলো আমাদের চোখের জন্য ক্ষতিকর। কর্মস্থলে এক নাগাড়ে এসব ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ২০ মিনিট পর পর বিরতি নিতে হবে। চোখ থেকে ডিভাইসের দূরত্ব কমপক্ষে ২৫ ইঞ্চি হতে হবে । এবং ঘন ঘন চোখের পলক ফেলতে হবে ।
তাছাড়া বাসা বাড়িতে ছোট বাচ্চাদের এসব ডিভাইস থেকে দূরে রাখতে হবে। স্মার্টফোন এবং ট্যাবে গেম খেলার আসক্তি কমাতে হবে। বাচ্চারা যাতে প্রতিদিন সুষম খাদ্যের যোগান পায় সেদিকে খেয়াল রাখতে হবে ।
মেডিকেল এবং ডেন্টাল ছাত্রদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। মূলত সন্ধানীর সৃষ্টি হয়েছিলো মানবতার সেবা করার লক্ষ্যে। সেই লক্ষ্যে সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুঃস্থ অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ, বন্যার্তদের সাহায্য, মানুষকে স্বেচ্ছায় রক্তদান করতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে যাচ্ছে ।
এসবের পাশাপাশি আমরা চক্ষু দান নিয়েও আমরা কাজ শুরু করছি । সেই লক্ষ্যে বিভিন্ন সময় মানুষকে মরণোত্তর চক্ষুদানের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা, লিফলেট পোস্টার বিতরণ করা, স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদানে আগ্রহী ডোনার সংগ্রহ করা কার্যক্রম চালু আছে।
আমাদের দেশে এখন প্রায় ১৪ লাখ মানুষ অন্ধত্ব বরণ করে আছে এবং বছরে প্রায় পাঁচ লাখ মানুষ কর্নিয়াজনিত দৃষ্টি সমস্যায় ভুগছে। বাংলাদেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আগামী ১০ বছরে প্রতি বছরে ৩৬ হাজার কর্নিয়া সংগ্রহ করা প্রয়োজন, যা মৃতের মাত্র ২ শতাংশ।
সন্ধানী চক্ষুদান সমিতি প্রতিনিয়ত ডোনার রেজিস্ট্রেশন এবং কর্ণিয়া প্রতিস্থাপন করে যাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে।
সর্বোপরি সন্ধানী রক্ত নিয়ে কাজ করার পাশাপাশি মরণোত্তর চক্ষুদান নিয়েও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। যা এ দেশের মানুষের অন্ধত্ব ঘুচাতে সাহায্য করবে। আমাদের সকলকে চোখের যত্নের ব্যাপারে আরো বেশি সতর্ক হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||