• আজ

    আজ রাজধানীতে গ্যাসের চাপ কম থাকবে

    আজ রাজধানীতে গ্যাসের চাপ কম থাকবে

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

    জরুরি পাইপলাইনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

    আজ রবিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

    সাময়িক এ সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০