• আজ

    আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ আগস্ট ২০২১ | ৯:৩১ পূর্বাহ্ণ

    দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর সক্রিয়তার জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি পরিমাণে বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে সারাদেশেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

    আগামীকাল রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।

    আবহাওয়াবিদ এ কে এম রুহুদ কুদ্দুছ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার (২৩ আগস্ট) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১