• আজ

    আধুনিক শহরে রূপ নেবে ঢাকা: ওবায়দুল কাদের

    আধুনিক শহরে রূপ নেবে ঢাকা: ওবায়দুল কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ

    আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেইজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এবং এরই মধ্যে প্রথম ফেইজের বিভিন্ন কাজ করা হচ্ছে।

    এ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।

    শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই ‌পাবে রাজধানীবাসি।

    এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরো একটু ইজি (সহজ) হবে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে। এখন যে অংশ উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ হয়ে গেছে। আমরা আশা করছি আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা চালু করতে পারবো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে মগবাজার, মগবাজার থেকে কুতুবখালি পর্যন্ত গন্তব্য। পুরো অংশের দূরত্ব ২০ কিলোমিটার। র‍্যাম্পসহ মোট ৪৬ কিলোমিটার।’
    এসময় আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. মনজুর হোসেনসহ আরো অনেকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১