• আজ

    আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

    আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ

    পারমাণবিকশক্তি চালিত নতুন সাবমেরিন ‘ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    তবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা ৮ হাজার কিলোমিটার।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শ্বেত সাগরে থাকা নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি কামচাটকা উপদ্বীপে কয়েক হাজার কিলোমিটার দূরের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০