- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২২ | ৬:১২ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি, নতুন করে ২৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় চারজন এবং ঢাকার বাইরে ২৫ জন।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। এর মধ্যে ঢাকায় ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩২ জন।
প্রতিবেদনে ২০২২ সালের হিসাব দেখানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে শূন্য।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||