• আজ

    আমাকে ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে: জাহাঙ্গীর আলম

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ

    গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, আমাকে ও আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আমার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। যারা ফেসবুকে ও ইউটিউবে মিথ্যাচার করছেন দয়া করে ডিলিট করে দেন। মিথ্যা অপবাদ না দিয়ে আসুন সবাই মিলে কাজ করি, এখন কাজের সময়। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে দেশ এবং নগরকে সমৃদ্ধিশালী করা।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেয়র জাহাঙ্গীর আলম ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ফেসবুকে প্রতিপক্ষের অপপ্রচার চালাচ্ছে দাবি করে তিনি এসব কথা বলেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও আমার নাম জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট কথা ফেসবুকে ছেড়েছে প্রতিপক্ষরা। আমার ও আমাদের, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম নিয়ে আমাকে কীভাবে ছোট করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায়- সেই কৌশল হিসেবে বিভিন্ন কথা এডিট করে, নকল করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১