• আজ

    আরও ৩৬ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ

    গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ও শনাক্তের হার কমেছে। তবে বেড়েছে মৃত্যু। এ সময় মারা গেছেন ৩৬ জন। বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আগের ২৪ ঘণ্টার হিসাবে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। তার আগের দিনও (সোমবার, ৩১ জানুয়ারি) করোনায় ৩১ জনে মারা গেছেন বলে জানায় অধিদফতর ।

    গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। মঙ্গলবার ১৩ হাজার ১৫৪ জন শনাক্ত হবার তথ্য দিয়েছিল অধিদফতর।

    গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ, মঙ্গলবার শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।

    অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া ১২ হাজার ১৯৩ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। আর মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৪৬১ জন।

    করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২০৩ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

    গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার ৩০৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১টি।

    দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৪৩ হাজার ১৮৩টি।

    দেশে এখনও পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৬ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।

    তাদের নিয়ে দেশে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ১৭৩ জন, আর মোট নারী মারা গেছেন ১০ হাজার ২৮৮ জন।

    ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ৬১ থেকে ৮০ বছরের মধ্যে মারা গেছেন ১৮ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন সাত জন, ৪১ থেকে ৫০ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চার জন করে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে একজন।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ বিভাগে মারা গেছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে সাত জন, বরিশাল বিভাগে তিন জন, আর সিলেট ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে।

    মারা যাওয়া ৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালেই মারা গেছেন ৩০ জন। বাকি ছয় জনের মধ্যে বেসরকারি হাসপাতালে পাঁচ জন, আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০