• আজ

    আশা করছি বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার ইলেকশন হবে: সুইস রাষ্ট্রদূত

    আশা করছি বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার ইলেকশন হবে: সুইস রাষ্ট্রদূত

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৩ | ৬:১৬ অপরাহ্ণ

    বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।

    তিনি বলেছেন, আমি আশা করছি বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার ইলেকশন (অবাধ ও স্বচ্ছ নির্বাচন) হবে। এটি বাংলাদেশের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সিগন্যাল।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    সুইস রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক গত ৫০ বছর ধরে অব্যাহত আছে। বাংলাদেশের উন্নয়নে সবসময়ই অংশীদার হতে চাই আমরা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ কীভাবে সামনে এগুবে তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৫ সাল নিয়েও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে আছি আমরা।

    সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের বিনিয়োগ বাড়ছে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি আরও স্বচ্ছতা দেখানো হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে সব সময়ই স্বচ্ছতা দেখছি। সব আন্তর্জাতিক নিয়ম ও ওইসিডি (অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা) নিয়ম মেনেই যে কেউ সেখানে হিসাব খুলে অর্থ রাখছেন। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও খুব নিবিড়ভাবে কাজ করছি।

    বাংলাদেশ সরকার ও বিএফআইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) যেসব তথ্য জানতে চেয়েছে তা কি দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, আমার টেবিলে অনেক প্রস্তাব এখনো আছে। বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করছি। সরকারের কাছ থেকেও আমি ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা সঠিক নিয়মেই আলোচনা চালিয়ে যাচ্ছি।

    বাংলাদেশের নির্বাচন নিয়ে সুইজারল্যান্ডের কোনো পর্যবেক্ষণ আছে কি না, এ প্রশ্নের জবাবে নাতালি বলেন, আমার এখানে (ঢাকায়) তিন বছর চলছে। এ সময়ে আমি এখানকার স্থানীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি। এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের পার্টনারশিপ আছে। তাই বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমরা সব সময়ই সজাগ দৃষ্টি রাখি। কারণ, এটি আমাদের ডিএনএর মধ্যেই আছে, এটি সুইস সংবিধানেও আছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১