- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৩ | ২:৪৯ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে ৬২ কেজি কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
আটকরা হলেন—মো. কাওসার (৪০), রাসেল মিয়া (২৮) ও মো. মেহেদী হাসান (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বুধবার দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||