• আজ

    আড়াই ঘণ্টা পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

    আড়াই ঘণ্টা পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২৩ | ৫:১২ অপরাহ্ণ

    আড়াই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবার চলাচল শুরু করেছে মেট্রোরেল। কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল নয়টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

    বুধবার (৯ আগস্ট) মেট্রোরেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক ও জনসংযোগের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    নাজমুল ইসলাম জানান, ত্রুটি সেরে গেলে সকাল পৌনে ১২টার কিছু আগে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে যাত্রীরা মেট্রোরেল চলাচল করতে পারছেন।

    এর আগে কারিগরি ত্রুটির কারণে সকাল ৯টার দিকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে স্কুল-কলেজ ও অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০