• আজ

    ইউএনওকে হত্যাচেষ্টায় আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড

    ইউএনওকে হত্যাচেষ্টায় আসামি রবিউলের ১০ বছরের কারাদণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

    বহুল আলোচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার রায়ে আসামি রবিউল ইসলামের ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

    আজ মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক বেগম সাদিয়া সুলতানা এই আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম জানান, সব সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি রবিউল ইসলামকে ৩০৭ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩২৫ ধারায় ৩ বছর কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০