- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ
টঙ্গীর তুরাগ তীরে চলমান ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। শনিবার ফজরের নামজের পর ৩ মুসল্লির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ইজতেমায় এই ৩ মুসল্লির মৃত্যু হয়।
শনিবার সকাল থেকে ইজতেমায় বয়ান চলছে। উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানী মাওলানা খুরশিদুল হক রায়বেন। আর বাংলায় তা তরজমা করে শোনান মাওলানা যোবায়ের আহমদ। সকাল ১০টায় বধির, মাদ্রাসা ছাত্র ও আলেম ওলামাদের জন্য পৃথক বয়ান শুরু হবে। বয়ান করবেন যথাক্রমে সানোয়ার হোসেন, নিয়াজ মোহাম্মদ এবং আমির হোসেন।
এছাড়া তসবিহ তাহলিল, জিকির আসকারে দিবসটি অতিবাহিত করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজকরা। কাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের যোবায়েরপন্থি সদস্যদের বিশ্ব ইজতেমা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||