• আজ

    ইমিগ্রেশন ও পাসপোর্টের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার

    ইমিগ্রেশন ও পাসপোর্টের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ অক্টোবর ২০২২ | ১:০২ অপরাহ্ণ

    ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের (ডিআইপি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। ডিআইপির ডিজি পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। মেজর জেনারেল আনোয়ার ডিআইপির মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিআইপির ডিজির দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ডিআইপির ডিজির পদটি শূন্য থাকায় অধিদফতরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১