• আজ

    ইমোশন কাজে লাগিয়ে নড়াইলের ঘটনা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ইমোশন কাজে লাগিয়ে নড়াইলের ঘটনা সৃষ্টি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ২:৩৭ অপরাহ্ণ

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে সব ধর্মের প্রাধান্য রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবমিলিয়ে বাংলাদেশ। আমরা জাতি হিসেবে অত্যন্ত ইমোশনাল। মাঝে মধ্যে যেকোনোভাবেই দু’একটি উক্তি চলে আসে এবং এগুলোকে পুঁজি করে ঘটনা ঘটে যায়। ইমোশন কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

    আজ বুধবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পাবলিকেশন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নড়াইলসহ এর আগেও কিছু ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎক্ষণাত পদক্ষেপ নিয়েছে। নড়াইলের ঘটনা যখনই ঘটেছে তখনই ফেসবুকে পোস্ট দেওয়া ছেলেটির বাড়ি প্রটেকশনে ছিল এবং তাকে খোঁজা হচ্ছিল। কিন্তু ছেলেটির ফেসবুকের পোস্ট দেখে একটি গোষ্ঠী ইমোশনাল হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।

    তিনি বলেন, ইমোশনকে কাজে লাগিয়ে যারা পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা সব জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। নাহলে ঘটনা ঘটিয়েছে একটি ছেলে এতে বাড়ি পুড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ছেলেটির বাড়ি প্রটেকশন দেয় এবং যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও বলেন, নড়াইলের ঘটনায় সবগুলো বিষয় সামনে এনে ইনভেস্টিগেশনে চলছে। কে কতখানি সম্পৃক্ত ছিল তা তদন্তে বেড়িয়ে আসবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০