• আজ

    ইরাক যেতে লাগবে না ভিসা

    ইরাক যেতে লাগবে না ভিসা

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২৩ | ৫:০৪ অপরাহ্ণ

    কূটনৈতিক, অফিশিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের ইরাক যেতে ভিসা লাগবে না। বাংলাদেশ ও ইরাক সরকারের মধ্যে এ ধরনের ভিসা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, আমরা যেন কিছু কিছু ক্ষেত্রে ভিসা ছাড়া প্রবেশ করতে পারি সেজন্য বিভিন্ন দেশের সঙ্গে এমওইউ স্বাক্ষর করি। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে ২৮টি দেশের এ রকম চুক্তি আছে। ইরাকের সঙ্গে হলে ২৯টি দেশের সঙ্গে আমরা এ সুবিধা পাবো।

    প্রধানত কূটনৈতিক, অফিশিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের এ সুবিধা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

    মন্ত্রিসভা বৈঠকে বিমসটেকভুক্ত দেশগুলোর সঙ্গে টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত একটি চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অন দ্য ইস্টব্লিসটমেন্ট অব বিমসটেক টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি (টিটিএফ) এর খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    তিনি বলেন, বিমসটেক এর জন্য যে টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল সেই ফ্রেমওয়ার্কটা আমরা ২০২২ সালের মার্চে সই করেছিলাম। যে কোনো ফ্রেমওয়ার্কে যুক্ত হতে হলে সেটি আবার অনুসমর্থন করতে হয়। আজ সেই অনুসর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

    তিনি আরও বলেন, এর আওতায় বিমসটেকের বিভিন্ন সদস্য দেশসমূহের মধ্যে টেকনোলজি ট্রান্সফারের একটা সুবিধা তৈরি হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০