• আজ

    ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই : র‍্যাব

    ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই : র‍্যাব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

    র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে হামলা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

    আজ শনিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্য সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। হামলা বা নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই। যেসব স্থানে বড় বড় জামাত হবে, সেখানে র‌্যাব সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করবে।

    তিনি আরও বলেন, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধি করা হচ্ছে। র‍্যাব জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত।

    র‌্যাবের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিরাপত্তা সুইপিং করা হবে।

    জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল দেওয়া হবে এবং র‌্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপত্তা সুইপিং করবে। বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা মহামারি চলছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপন করতে অনুরোধ জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০