• আজ

    ঈদুল আজহা ২১ জুলাই

    | ১২ জুলাই ২০২১ | ৬:০৭ পূর্বাহ্ণ

    বাংলাদেশের আকাশে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। খ্রিষ্টাব্দের হিসাবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

    রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

    ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে ঈদ। পশুর হাটে যাওয়ার পরিবর্তে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে  উৎসাহিত করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনার সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। শুধু শহর নয়, গ্রামেও ছড়িয়েছে করোনা। ফলে এবার ঈদের সময়ও কঠোর বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১