- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)-এর সভাপতি শাহীন আহমেদ বলেছেন, সম্ভাবনা সত্ত্বেও বেশ পিছিয়ে রয়েছে দেশের চামড়া শিল্প। আসন্ন কুরবানির ঈদে অভ্যন্তরীণ উৎস থেকে ৮৫ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের। তবে প্রক্রিয়াজাতের সুবিধার্থে অন্যান্য জেলা থেকে ঢাকায় চামড়া প্রবেশে কিছুটা বাড়তি সময় চান তারা।
সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
সংগঠনের নেতারা বলেন, চামড়া খাত সংশ্লিষ্টরা পণ্যের মানোন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। লেদার ওয়ার্কিং গ্রুপ সনদের জন্য ২৫টি ট্যানারিকে বাছাই করা হয়েছে বলেও জানান তারা।
এছাড়া বিটিএ সভাপতি শাহীন আহমেদ চামড়া শিল্প নগরীকে বিসিক থেকে বেজা বা বেপজার কাছে হস্তন্তর করার আহ্বানও জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||