• আজ

    উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২২ | ৭:২৮ অপরাহ্ণ

    রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবন থেকে পড়ে আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ব্যক্তির ছেলে মো. সজল বলেন, আমার বাবা একজন নির্মাণ শ্রমিক। আজ দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/বি নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল, অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। বাবা বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০