• আজ

    উত্তরায় ১৪ দিন যানজটের আশঙ্কা

    উত্তরায় ১৪ দিন যানজটের আশঙ্কা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মার্চ ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

    রাজধানীর উত্তরা এলাকাতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। এ নিয়ে আগামী ১৪ দিন এ সড়কে যানজট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যানজট থেকে রক্ষা পেতে এ সময় হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    সোমবার (৪ মার্চ) বিআরটি প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান।

    নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়নকাজ চলবে।

    সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

    এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০