• আজ

    উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হলো আহত পুলিশ সদস্য রাজ্জাককে

    উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হলো আহত পুলিশ সদস্য রাজ্জাককে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ

    বিএনপির সমাবেশে আহত পুলিশ সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে দিল্লির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এর আগে পুলিশ হেড কোয়ার্টাস থেকে পুলিশের একটি প্রতিনিধি দল ঢামেকে আসেন।

    উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির আন্দোলনে এক পুলিশ সদস্য মারা যান। আহত হন আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েক জন পুলিশ সদস্য। সেদিন তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা ছিল গুরুতর। বাকিরা সুস্থ হলেও আব্দুর রাজ্জাককে এতো দিন ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল। আজ উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের নিয়ে যাওয়া হয়।

    আব্দুর রাজ্জাক ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত আছেন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১