• আজ

    উপহার হিসেবে ব্রুনাইয়ের সুলতানকে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

    উপহার হিসেবে ব্রুনাইয়ের সুলতানকে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ

    উপহার হিসেবে বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে ছাগল দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    তিনি বলেন, ছাগল উনার (ব্রুনাই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দিবো। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্ছি খাওয়াচ্ছি। কারণ উনারা এটি খুব পছন্দ করেন।

    আজ রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০