- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ৯:৪৪ পূর্বাহ্ণ
আগামী ১২ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। শনিবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।
এ বছর বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং বাণিজ্য ও মানবিক বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||