• আজ

    এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ৬৬, অনুপস্থিত ৭৪২৫

    এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ৬৬, অনুপস্থিত ৭৪২৫

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ আগস্ট ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ

    সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন আজ। আটটি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।

    এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে চতুর্থ দিনে রেকর্ড ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

    আজ এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

    কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল নয় লাখ ৯০ হাজার ৩০ জন। এর মধ্যে নয় লাখ ৮২ হাজার ৬০৫ পরীক্ষার্থী অংশ নেয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি দুই হাজার ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    এছাড়া রাজশাহীতে এক হাজার ১৯০, বরিশালে ৫১৮, সিলেটে ৫৬১, দিনাজপুরে ৯৭২, কুমিল্লায় ৬৯৮, ময়মনসিংহে ৫৬৭ এবং যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    অন্যদিকে, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারাদেশে রেকর্ড ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে সর্বোচ্চ সাতজন, এরপর ময়মনসিংহ বোর্ডে ২১ জন, বরিশাল বোর্ডে ১২ জন, কুমিল্লা বোর্ডে সাতজন, যশোর বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে ১৩ জন এবং রাজশাহী বোর্ডে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
    এর মধ্যে পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর- এ আট বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১