- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২২ | ৩:২৭ অপরাহ্ণ
আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ সূচি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে। এতে ছুটি থাকবে ৬ দিন। এরপর একদিন ছুটি নিলেই টানা ৯দিন ছুটি কাটানো যাবে।
সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩ মে। ৩ মে ঈদ উদযাপিত হলে ঈদের ছুটি ২-৪ মে। তার আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১ মে সরকারি (মে দিবস) ছুটি। এ হিসেবে ঈদের ছুটি হবে ৬ দিন। ঈদের পর ৫ মে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলেই পরের ২ দিন সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
আর ৩০ রমজান পূর্ণ না হলে ঈদ হবে ২ মে। তখন ঈদের ছুটি ১-৩ মে আর সাপ্তাহিক ছুটি ২৯ ও ৩০ এপ্রিল। সব মিলে তখন ঈদের ছুটি ৫ দিন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||