• আজ

    একদিন পিছিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

    একদিন পিছিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৪:৩৫ অপরাহ্ণ

    আগামীকাল সোমবার বিজয় শোভাযাত্রা করার কথা ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কিন্তু সোমবারের পরিবর্তে একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই দলটির বিজয় শোভাযাত্রাটি সোমবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

    রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান।

    তিনি জানান, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সেদিনের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে, একই কারণে সোমবারের পরিবর্তে মঙ্গলবার হরতাল পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১