• আজ

    এনআইডি কার্যক্রমে গতি আনতে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনাররা

    এনআইডি কার্যক্রমে গতি আনতে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ আগস্ট ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ

    জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে গতি আনতে মাঠ পর্যায়ে নেমেছে খোদ নির্বাচন কমিশনারবৃন্দ। নাগরিকদের গুরুত্বপূর্ণ একাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

    বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

    তিনি বলেন, বর্তমানে জাতীয় পরিচয় পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে, এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি অতি দ্রুততার সাথে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, যারা পাওয়ার যোগ্য। এই কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়। এজন্য আমরা কমিশনাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই কাজটি যেন ত্বরান্বিত করা যায়।
    দুবাই-আবুধাবির পর যুক্তরাষ্ট্রেও শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম জানিয়ে তিনি আরো বলেন, আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার তৈরি করে দেওয়ার, ইতিমধ্যেই দুবাই এবং আবুধাবিতে জাতীয় পরিচয়পত্র নিয়ে কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম চলবে। একযোগে সবদেশে করলে লোকবল প্রয়োজন হবে, এজন্য পর্যায়ক্রমে আরো দেশে করা হবে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খানসহ বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১