• আজ

    এমপি আনোয়ারুলের হত্যাকারীরা প্রায় চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী

    এমপি আনোয়ারুলের হত্যাকারীরা প্রায় চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলা হয়েছে। এখন শুধু ঘোষণা বাকি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

    তিনি বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেওয়া হবে। মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করা যাবে, সে পর্যন্ত অফিসিয়ালি সাংবাদিকদের কিছু বলা যাচ্ছে না।

    বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা মিলে দুই দেশ থেকেই আমরা কাজ করছি, যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে।

    তিনি বলেন, আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন, তাদের মুখ থেকে আমরা এসব শুনেছি। তবে মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, তদন্ত মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাব। আমরা এখনো নতুন কোনো আপডেট এ মুহূর্তে দিতে পারছি না। আর কোনো সংবাদ আমরা পাইনি।

    তিনি বলেন, এটুকু বলতে পারি, প্রায় আমরা প্রায় চিহ্নিত করেছি। কারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণাটা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণাটা দেব। আমরা মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন, আমরা সেগুলোই শুনেছি। মরদেহ উদ্ধার না করা পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে।

    মন্ত্রী বলেন, আনোয়ারুল আজিম, যিনি আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ওই বর্ডার (সীমান্ত) এলাকা সন্ত্রাসকবলিত। সে এলাকারই তিনি সংসদ সদস্য। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে নিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে নিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০